মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা জিপিও বাংলাদেশের ডাকসংক্রান্ত বিভিন্ন সংগ্রহ নিয়ে ‘ফিলাটেলিক’ প্রদর্শনীর আয়োজন করে। সর্বশেষ ১৯৮৪ সালে খুলনা জিপিওতে এ প্রদর্শনী হয়েছিল। ৩৯ বছর পর আবার প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডাক বিভাগের এবং ব্যক্তিগত সংগ্রহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিলাটেলিক প্রদর্শনী নিয়ে ছবির গল্প। খুলনা জিপিও থেকে ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।