কুয়াশামাখা বিকেলে ফুটবল খেলা

বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা কাদাপানিযুক্ত গ্রামের মাঠ। সুযোগ পেলেই দুরন্তপনা আর খেলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। বর্ষা ও শরৎ শেষে হেমন্তের এই সময়ে গ্রামগঞ্জে দেখা মেলে শিশু-কিশোরদের দল বেঁধে খেলাধুলার চিত্র। গ্রামের পাশে বিস্তীর্ণ আমন ধানের খেত। হেমন্তের হালকা কুয়াশামাখা বিকেলে ধানখেতের পাশের খালি জমিতে ফুটবল খেলায় মেতেছে দুরন্ত শিশু-কিশোরেরা। এ যেন শিশুদের কুয়াশামাখা হেমন্তের বিকেল উদ্‌যাপন। ছবিগুলো সিলেট সদরের নন্দিরগাঁও এলাকা থেকে তোলা।

কুয়াশামাখা আমন ধানখেতের পাশে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরদের দল
কুয়াশামাখা আমন ধানখেতের পাশে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরদের দল
প্রতিপক্ষের গোলপোস্টের দিকে বল মারছে এক কিশোর
বলের দখল নিতে এগোচ্ছে তিন শিশু
কাদামাখা মাঠে চলছে বল দখলের লড়াই
গোল দেওয়ার চেষ্টা
ছোট-বড় সবাই মিলে চলছে বল দখলের চেষ্টা
বল দখলের লড়াইয়ে দুই শিশু
কিশোরের সঙ্গে শিশুর বল দখলের লড়াই
বল নিজের আয়ত্তে নিয়েছে গোলরক্ষক
অবশেষ গোল…
গোল দেওয়ার পর উদ্‌যাপন এক পক্ষের