ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্বপ্নের এ কনসার্টকে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করেছে চ্যানেল আই ও বামবা। শুক্রবার ‘ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’ শুরু হয় বেলা সোয়া দুইটায়। কনসার্টটিতে গান পরিবেশন করেছে দেশসেরা ১৬টি ব্যান্ড। নগরবাউলের আগে মঞ্চে গান পরিবেশন করেছে অর্থহীন, দলছুট, ক্রিপটিক ফেট, শিরোনামহীন, রেনেসাঁ, পাওয়ারসার্জ, ফিডব্যাক, অবসকিউর, পেন্টাগন ও ভাইকিং। ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।

গান শোনার অপেক্ষায় দর্শকেরা
গান শোনার অপেক্ষায় দর্শকেরা
আলোর ছটায় শুরু হয় একের পর এক পরিবেশনা
সংগীত পরিবেশন করছেন দলছুটের বাপ্পা মজুমদার
বাজনা ও আলো যেন নাচে তালে তালে
সংগীত পরিবেশন করছেন রেনেসাঁর নকীব খান
সংগীতের আনন্দে উদ্বেলিত দর্শকেরা
ড্রামারের বাজনায় মঞ্চ কাঁপে তালে তালে
মঞ্চে উঠে আসে অর্থহীন ব্যান্ড
আঁধারের মাঝে ভেসে আসে নগরবাউলের জেমসের মুখ
গিটার ও গানের সুরে দর্শকদের মাতিয়ে তোলেন জেমস