শরতে ব্রহ্মপুত্রের চরজুড়ে সাদা কাশফুলে তৈরি হয় অপার্থিব এক সৌন্দর্য। হেমন্তে সেই কাশফুল ঝরে গেলে গাছ কেটে বিক্রি করেন চরাঞ্চলের মানুষ। স্থানীয়ভাবে এসব গাছের নাম ‘কাশিয়া’। চাষ বা বাড়তি খরচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশিয়া বিক্রি করে আয় করছেন তাঁরা। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চর থেকে নৌকায় কাশিয়া আনা হয় জেলা সদরের ধরলা ঘাটে। সেখানে বসে পাইকারি হাট। দেশের বিভিন্ন এলাকায় পানবরজের বেড়া তৈরিতে ব্যবহৃত হয় এই কাশিয়া। কাশিয়ার হাটের কর্মব্যস্ততা নিয়ে ছবির গল্প।