মধ্যরাত পেরোলেই জমে ওঠে লটকনের এই বাজার

রংপুরে জমে উঠেছে মৌসুমি ফল লটকনের পাইকারি বাজার। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত দূরদূরান্ত থেকে ব্যবসায়িরা এসে পাইকারি দরে এই লটকন নিয়ে যাচ্ছেন খুচরা বাজারে। মধ্যরাত থেকেই কুড়িগ্রাম, লালমনিরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাষ করা লটকন বেচাবিক্রি চলে সকাল পর্যন্ত।

সাতসকালে লটকনের পাইকারি বাজারে ভিড়
সাতসকালে লটকনের পাইকারি বাজারে ভিড়
টসটসে হলুদ রঙের লটকন নিয়ে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতা
ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতা লটকনের গোছা তুলে দেখাচ্ছেন
কেউবা লটকনের খোসা তুলে ভেতরের ফল পেকেছে কি না, তা দেখছেন
বিভিন্ন আকারের লটকনের স্তূপ থেকে বাছাই করে দেখছেন এক পাইকার
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পাইকার
মৌসুমি ফলের ছবি তুলছেন এক ক্রেতা
করা হচ্ছে ওজোন