রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারে প্রতিদিনই বসে নানান ধরনের মাছের পসরা। সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকে বেশি। মাছের দরদাম, ছোট মাছের কদর আর মাছ কেটে নেওয়ার ব্যস্ততায় বাজারজুড়ে থাকে প্রাণচাঞ্চল্য। ক্রেতা-বিক্রেতার সেই কর্মচঞ্চল মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।
