প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন নিয়ে ছবির গল্প—

রাজধানীর ধানমন্ডি থানার দুর্গামন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিনা স্মৃতি স্নানঘাট, সদরঘাট, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: ইকবাল হোসেন
দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ওয়াইজ ঘাট, ঢাকা, ২ সেপ্টেম্বর
পদ্মা নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মুন্নুজান ঘাট, রাজশাহী, ২ সেপ্টেম্বর
ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গার প্রতিমা বিসর্জন করেন নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা। যমুনা নদী, নওগাঁ, ২ সেপ্টেম্বর
দুর্গাপূজার প্রতিমা বিসর্জন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ওয়াইজ ঘাট, ঢাকা, ২ সেপ্টেম্বর
বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা রিকশা–ভ্যানযোগে বিসর্জন দিতে রামচন্দ্রপুরে নদীর তীরে নিয়ে যাচ্ছেন মাছিমপুর গ্রামের নাম বাড়ির পূজামণ্ডপের ভক্তরা। মাছিমপুর বাজার, তিতাস, কুমিল্লা, ২ অক্টোবর
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। এম সাইফুর রহমান সড়ক, মৌলভীবাজার, ২ অক্টোবর
বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দুর্গার প্রতিমা। জয়সাগর দিঘি, নিমগাছী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ অক্টোবর
প্রতিমা বিসর্জনের আগে দেবী দুর্গাকে প্রণাম করছেন একজন। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২ অক্টোবর
পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২ অক্টোবর
একে একে বিভিন্ন পূজামণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জন করা হয় সৈকতে। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২ অক্টোবর