হেলমেটহীন বিপজ্জনক যাত্রা

সড়কে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। আর যেকোনো সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বড় আঘাতটা আসে মাথায়, যা প্রায়ই প্রাণঘাতী রূপ নেয়। অথচ সিলেট নগরের ব্যস্ত রাজপথে প্রতিদিন দেখা মেলে হেলমেটহীন চালক ও আরোহীদের এমন খামখেয়ালিপনা। দ্রুতগতি আর অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না কারও; জীবনের নিরাপত্তার চেয়ে যেন দায়সারা ভাবটাই বড়। সম্প্রতি সিলেট নগরের খাদিমপাড়া ও ইসলামপুর এলাকা ঘুরে ছবিগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে।

দুই দিকে দুই মোটরসাইকেল, চালক কিংবা পেছনের খুদে আরোহী—কারও মাথাতেই হেলমেট নেই।
দুই দিকে দুই মোটরসাইকেল, চালক কিংবা পেছনের খুদে আরোহী—কারও মাথাতেই হেলমেট নেই।
চালকের মাথায় হেলমেট নেই। অন্যদিকে পেছনের আরোহীর মাথায় হেলমেট থাকলেও চলন্ত বাইকেই তিনি মুঠোফোনে নিমগ্ন।
দুই শিশুকে নিয়ে হেলমেটহীন বিপজ্জনক যাত্রা। বড়দের এমন অসাবধানতায় ঝুঁকিতে পড়ছে শিশুরা।
কারও মাথায় হেলমেট নেই। চলন্ত অবস্থায় লুকিং গ্লাস ঠিক করছেন চালক।
হেলমেট ছাড়াই হ্যান্ডেল থেকে এক হাত ছেড়ে দিয়ে বেপরোয়া ভঙ্গিতে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি।
হেলমেট ছাড়াই আয়েশি ভঙ্গিতে ব্যস্ত সড়ক ধরে এগিয়ে চলেছেন এক চালক।
একই সড়কে দুই ভিন্ন চিত্র; একজন নিয়ম মেনে মাথায় হেলমেট চড়িয়েছেন, আর পাশের মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনের কারও মাথাতেই নেই সুরক্ষার বালাই।
ব্যাটারিচালিত স্কুটিতেও দুর্ঘটনায় মাথায় আঘাতের সমান ঝুঁকি থাকে, অথচ হেলমেট ছাড়াই চলেছেন এই চালক।