মাছ ধরার সরঞ্জামের হাট

বর্ষায় নদী–নালা ও খাল–বিলে পানি বাড়ে। তখন দেশি প্রজাতির বিভিন্ন মাছ বেশি পাওয়া যায়। এই সময়ে গ্রাম–গঞ্জের মানুষ রীতিমতো মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। এ কারণে হাটে মাছ ধরার জন্য বাঁশের তৈরি ঐতিহ্যবাহী খলই, ফাঁদসহ নানান সরঞ্জামের বেচাকেনা বাড়ে। বগুড়ার আদমদিঘীর একটি সাপ্তাহিক হাটে এমন দৃশ্য দেখা গেল। ছবিগুলো সম্প্রতি তোলা।

হাটে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ সাজিয়ে রাখছেন এক বিক্রেতা।
হাটে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ সাজিয়ে রাখছেন এক বিক্রেতা।
মাছ ধরার পর তা রাখা হয় বাঁশের তৈরি খলইয়ে। হাটে বিক্রি হচ্ছে খলই।
হাটে পাওয়া যাচ্ছে মাছ ধরার ফাঁদ—পলই।
বাঁশের তৈরি নানান গৃহস্থালিসামগ্রী হাটে বিক্রি হচ্ছে।
হাটে ঝুলিয়ে রাখা হয়েছে মাছ ধরার জাল।
বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ বিক্রি হচ্ছে হাটে।
বাঁশের খলই। এগুলোতে মাছ রাখা হয়।