বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটটি বেশি পরিচিত ধাপের হাট নামে। এই হাটে পণ্য কেনাবেচার জন্য আলাদা জায়গা আছে। হাটে বাঁশের তৈরি বাহারি পণ্য কেনাবেচা হয়।
সোয়েল রানা বগুড়া
ধাপের হাটে বেশি পাওয়া যায় বাঁশের তৈরি পণ্য।
বিজ্ঞাপন
আছে মাছ ধরার জন্য বাঁশের তৈরি ফাঁদ।
বিজ্ঞাপন
ধাপের হাটের বাঁশের ডালা-কুলার কদর রয়েছে বগুড়ায়। হেমন্তকালে ধান ও চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় চালুনের। দেখেশুনে বাঁশের তৈরি চালুন কিনছেন ক্রেতারা। বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়ার কাজ করা হয় ভাউরা দিয়ে (ভার)। হাটে বিক্রি হয় বাহারি নকশার ভার। বাঁশ দিয়ে বানানো পণ্যের পাশাপাশি বেতের তৈরি পণ্যেরও কদর রয়েছে এই হাটে। হাটে বিক্রির জন্য ছোট-বড় ডালা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাসমাগমও বেশি। বাঁশের তৈরি বাহারি নকশার খাঁচার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলা। সেগুলো দিয়ে দোকান সাজিয়েছেন একজন বিক্রেতা। সংসারের নিত্যপ্রয়োজনীয় বাঁশের তৈরি পণ্যের চাহিদাও রয়েছে এই হাটে। গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলা। হাটে সংসারের নিত্যপণ্যের দোকান সাজিয়েছেন বিক্রেতারা।