যমুনার চরে গবাদিপশুর বাথান

যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে বাথান করে গবাদিপশু লালন–পালন করা হয়। ভুট্টা ব্যাপারীর বাথানে আছে শতাধিক গরু-বাছুর ও ৮০টি ভেড়া। সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খেপিরপাড়ার এলাকা থেকে ছবিগুলো তোলা।

চরের খোলা প্রান্তরে সবুজ ঘাস খাচ্ছে গবাদিপশু
চরের খোলা প্রান্তরে সবুজ ঘাস খাচ্ছে গবাদিপশু
গরু-ভেড়া চরতে দিয়ে নজর রাখছেন ভুট্টা ব্যাপারী।
গাভির দুধ খাচ্ছে একটি বাছুর।
সবুজ ঘাসের ওপর বিশ্রাম নিচ্ছে ভেড়াশাবক।
খোলা প্রান্তরে চরে বেড়াচ্ছে ভেড়ার পাল।
ভেড়াশাবককে তাড়িয়ে ধরে পালের ভেতরে আনা হচ্ছে।
ভেড়াশাবকের ওপর বসেছে ফিঙে পাখি।
চরে বানানো অস্থায়ী বিশ্রামের স্থান।