চট্টগ্রামে নির্বাচনের প্রস্তুতি, সেনাসদস্যদের মহড়া


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন বাকি। দেশের অন্যান্য স্থানের মতো বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ভোটের সরঞ্জাম। সম্ভাব্য নাশকতা এড়াতে মহড়া দিচ্ছেন সেনাসদস্যরা। চট্টগ্রামে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ছবির গল্প।

চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি
চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি
সিল, ব্যালট পেপার, মোমবাতি থেকে শুরু করে কালি—ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী এখন প্রস্তুত
কেন্দ্রভিত্তিক নির্বাচনী সামগ্রী আলাদা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে। এখান থেকেই প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে এসব সরঞ্জাম
প্রতিটি ব্যালট বাক্সে নির্দিষ্ট ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা–সংবলিত স্টিকার লাগানো হচ্ছে, যাতে ভুল কেন্দ্রে সরঞ্জাম চলে না যায়
৫. বস্তাবন্দী নির্বাচনী সামগ্রী এখন কেন্দ্রে পাঠানোর অপেক্ষায়।
ভোটকেন্দ্রে সম্ভাব্য নাশকতা এড়াতে সেনাবাহিনীর মহড়া
মহড়া পরিচালনা করছেন সেনাসদস্যরা
মহড়ায় এক অপরাধীকে গ্রেপ্তারের দৃশ্য
শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সাঁজোয়া যান নিয়ে সতর্ক টহল দিচ্ছেন সেনাসদস্যরা