শীতের রসনাবিলাস

শীতকালে বাঙালির খাবারে কিছু বৈচিত্র্য আসে। যেমন সকালে চায়ের সঙ্গে যুক্ত হয় নতুন নানা পদ। শীতকালীন নানা ফল দিয়ে তৈরি করা হয় হরেক রকমের সুস্বাদু খাবার। এমন কিছু খাবারের ছবি নিয়েই এ গল্প। খাবারের রেসিপিগুলো দিয়েছেন জেবুন্নেসা বেগম, সিতারা ফিরদৌস, কল্পনা রহমান, শাহানা পারভীন ও শুভাগতা দেবাশীষ।

শীতের সকালের নাশতায় রাখতে পারেন ঘরে তৈরি কমলার জেলি।
Sabina Yasmin
সকালে মন মাতাতে পারে শিউলি ফুলের চা।
শীতের মিষ্টি রোদে বসে উপভোগ করা যায় ইলিশের ডিম দিয়ে ভাত।
ঘরে বানিয়ে নিতে পারেন কমলার পুডিং।
এ সময় পাওয়া যায় নানা দেশি ফল। বরই দিয়ে রান্না করা যায় পাবদা মাছের পাতলা ঝোল। সঙ্গে থাকতে পারে বরইয়ের কয়েকটি পদ।
শীতের বিকেলে ফল দিয়ে খেতে পারেন ওটস।
পিঠা-পায়েসের মৌসুম শীতকাল। তাই বিকেলবেলায় নেওয়া যেতে পারে পিঠার স্বাদ।
সন্ধ্যায় ঘরে তৈরি বিস্কুট আর দুধ চায়ে মিলতে পারে তৃপ্তি।