মুড়মুড়ে পাঁপড়

বগুড়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তরে চাঁদমুহা গ্রাম। এই গ্রামের উত্তরপাড়ায় বেশির ভাগ ঘরে তৈরি হয় পাঁপড়। মুড়মুড়ে পাঁপড় বানান নারীরা। আলুর চিপস, পাঁপড় ও বাহারি রঙের চিপস বানিয়ে সংসারে বাড়তি উপার্জন করেন এই নারীরা। চৈত্রসংক্রান্তি ও বৈশাখী মেলায় বেড়ে যায় পাঁপড়ের চাহিদা।

পাঁপড় বানিয়ে খুশি হাসিনা বেগম।
পাঁপড় বানিয়ে খুশি হাসিনা বেগম।
পাঁপড় রোদে শুকানো হয়ে গেছে। এবার তুলে রাখার পালা।
থালায় তুলে রাখা হয়েছে মুড়মুড়ে পাঁপড়।
পাঁপড় শুকাতে দিয়ে পাশে বসে বস্তা সেলাই করছেন এই নারী। এই বস্তাতেই আবার পাঁপড় শুকানো হবে।
ভানু বেগমের পরিবারের সব নারী একসঙ্গে পাঁপড় বানান।
রোদে শুকানো পাঁপড় বাড়িতে নিয়ে যাচ্ছেন রাশেদা বেগম।
পাঁপড় তুলছেন ভানু বেগম।
শুকানো পাঁপড় তুলছেন রাশেদা বেগম।