জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজধানীর দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতিগুলো ছিল প্রতিবাদের ভাষা। দুই বছর পর সেই গ্রাফিতির অনেকগুলোই মুছে যেতে বসেছে। কোথাও রং ফিকে, কোথাও পোস্টার-বিজ্ঞাপনে ঢাকা, আবার কোথাও সাদা রঙের প্রলেপে মুছে গেছে সেই স্মৃতি। রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে এখন পাশাপাশি দেখা যায় ইতিহাসের চিহ্ন আর সময়ের অবহেলা। ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তোলা।