দেশে দেশে ‘সিংহনাচ’

প্রতিবছর জানুয়ারি মাসের ২২ তারিখ ‘চন্দ্র নববর্ষ’ উদ্‌যাপন উপলক্ষে দেশে দেশে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘সিংহনাচ’। বাজনার তালে তালে চলে এই নাচ। সিংহের আদলে জামা বানিয়ে মাথার অংশে রাখা হয় বিশালাকৃতির সিংহের মুখ। বড় সিংহের আদল তৈরিতে একাধিক মানুষ একসঙ্গে পরে এই পোশাক। সিংহের এ পোশাক পরে চলে বাহারি নৃত্য পরিবেশনা। বিভিন্ন দেশে উদ্‌যাপিত হয় এ উৎসব।

ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা। কুয়ালালামপুর, মালয়েশিয়া
ছবি: এএফপি
চলছে নৃত্য। উপভোগ করছেন আশপাশের মানুষ। বান্দা আচে, ইন্দোনেশিয়া
ঢোলের তালে চলছে নৃত্য। বান্দা আচে, ইন্দোনেশিয়া
সিংহের নৃত্যে নৃত্যশিল্পীরা। চায়নাটাউন, ব্যাংকক, থাইল্যান্ড
সিংহের নৃত্যে এক শিল্পীর পরিবেশনা। বান্দা আচে, ইন্দোনেশিয়া
চীনা সিংহের নৃত্য। লন্ডন, যুক্তরাজ্য
সিংহের নৃত্য পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এক শিল্পী। লন্ডন, যুক্তরাজ্য
সিংহের নৃত্যে অংশ নিয়েছেন দুই নৃত্যশিল্পী। লন্ডন, যুক্তরাজ্য
দুই নৃত্যশিল্পীর সিংহের নৃত্য পরিবেশনা। উপভোগ করছেন মানুষ। লন্ডন, যুক্তরাজ্য
সিংহের নৃত্য উপভোগ করতে মানুষের ভিড়। দুই নৃত্যশিল্পীর পরিবেশনা। চায়নাটাউন, ব্যাংকক, থাইল্যান্ড