পৌষের শীত। সিলেটে কয়েক দিন ধরে সন্ধ্যার পর কুয়াশা ও ঠান্ডা বাড়লেও সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের মতো সাদা মেঘ। মেঘের ভেলার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। এ যে শীতের দিনে শরতের অনুভূতি। সিলেট বিমানবন্দর ও মালনীছড়া এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।