বিজয় দিবস উদ্‌যাপন

দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকেই ছিল মানুষের ভিড়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে অপেক্ষায় বিভিন্ন সংগঠন
ছবি: তানভীর আহাম্মেদ
বিজয় দিবসের আনন্দ উদ্‌যাপন করতে অনেকে পরেছিলেন লাল–সবুজ পাঞ্জাবি। সাভার, জাতীয় স্মৃতিসৌধ
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ভিড়
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দল বেঁধে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে শিক্ষার্থীরা
বাংলাদেশের পতাকা হাতে স্মৃতিসৌধে আসেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা
মহান বিজয় দিবসে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা
বিজয় দিবসে খুলনা সিটি করপোরেশন আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিরাজগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা
মহান বিজয় দিবসে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে খেলাঘরের উদ্যোগে পতাকা নিয়ে আনন্দ আয়োজনে অংশ নেয় কিশোর-কিশোরীরা
খুলনায় গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকে অপেক্ষায় থাকেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মীরা
বিজয় দিবসে মাগুরা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ক্রিকেটার সাকিব আল হাসান
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পতাকা হাতে
মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা