তিন দিন ধরে পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম থেকে বান্দরবান ও কক্সবাজারে যাওয়ার মহাসড়ক। তাই হেঁটে, নৌকা, নছিমন ও ভ্যানে করে চলাফেরা করতে হচ্ছে লোকজনকে। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে ছবিগুলো তোলা।
জুয়েল শীলচট্টগ্রাম
বৃষ্টির মধ্যে কোমরপানি মাড়িয়ে শিশুকে নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন এক ব্যক্তি।
বিজ্ঞাপন
নছিমনে করে পানি পার হচ্ছেন মানুষ।
বিজ্ঞাপন
পরিবারের জন্য রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
মুষলধারে বৃষ্টির মধ্যে কোমরপানি মাড়িয়ে চলছে একটি পরিবার।
চিকিৎসার জন্য নৌকায় করে হাসপাতালের দিকে যাচ্ছেন কয়েকজন।
বৃষ্টি থেকে রক্ষায় কোলের সন্তানকে ওড়না দিয়ে ঢেকেছেন, আরেক সন্তানকে অন্য হাতে ধরে পানি মাড়িয়ে চলেছেন এই মা।
পানি মাড়িয়ে চলার সময় গর্তের মধ্যে পড়ে যান লোকটি।
বান্দরবান-কক্সবাজার মহাসড়কে কোমরসমান পানি।
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ায় মারজান আক্তারের বাড়ি পানিতে ডুবে আছে। তাই অন্তঃসত্ত্বা এই নারীকে নিয়ে কোমরসমান পানির মধ্যে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন তাঁরা।