কার্তিক মাসের শেষ ১৫ দিনে প্রতি শনি ও মঙ্গলবার ‘কার্তিক ব্রত’ বা উপবাস পালন করেন লোকনাথভক্তরা। এ সময় কলাপাতা, ফুল, মাটির প্রদীপ সাজিয়ে, আগরবাতি বা ধূপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে লোকনাথের মূর্তির সামনে সারিবদ্ধভাবে বসেন তাঁরা। কলাপাতার ওপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে ভাঙা হয় উপবাস। এ সময় আপনজনের জন্য মঙ্গল কামনা করেন সবাই। দেশ ও দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ আশ্রমে উপবাস পালন করতে আসেন ভক্তরা। গতকাল শনিবার বারদী লোকনাথ আশ্রম থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।