বুরুঙ্গী বিলের পাখি

বুরুঙ্গী বিলের বেশির ভাগ অংশ কচুরিপানায় ভরা। বিলটিতে জেলেরা বছরজুড়েই মাছ শিকার করেন। অন্য বছরের মতো এবারও শীতের শুরুতেই বিলে হাজির হয়েছে হাজারো অতিথি পাখি। তারা ভিন্ন ভিন্ন স্থানে দল বেঁধে বিলজুড়েই বিচরণ করছে। বিলটি বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে। বিলের তীরে গ্রামটির অবস্থান।

বুরঙ্গী বিলের ওপর ঝাঁক বেঁধে উড়ছে পাখি।
বুরঙ্গী বিলের ওপর ঝাঁক বেঁধে উড়ছে পাখি।
বিলের ওপর উড়ে বেড়াচ্ছে পাখি।
বিলের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে পাতি সরালি পাখি।
বিলের ওপর পাখির ঝাঁক।
কচুরিপানা ভরা বিল। তার ওপর উড়ে বেড়াচ্ছে পাখি।
অতিথি পাখির কলরবে মুখর হয়ে উঠেছে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রাম।
খাবার সংগ্রহের পর উড়ে যাচ্ছে পাখি। সঙ্গীরা তখনো ঘাসের ওপর বসে আছে।
গ্রামজুড়ে উড়ে বেড়াচ্ছে পাখির দল।
বিলে বাঁশের খুঁটির ওপর বসে আছে কয়েকটি পাখি।
বছরজুড়েই জেলেরা বুরুঙ্গী বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।