ধুলায় ধূসর মহাসড়ক

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর থেকে ফিরোজপুর এলাকা পর্যন্ত রয়েছে ভাঙাচোরা। শুষ্ক মৌসুমে মহাসড়কের এসব এলাকা থেকে দিন-রাত উড়ছে ধুলা। ধুলায় ধূসর সড়ক ও এর আশপাশের এলাকার বাসিন্দারা রয়েছেন বিপাকে। ভাঙাস্থানের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সেখান থেকে উড়ছে ধুলা। ধুলাময় সড়কে চলছে যানবাহন।

সড়কের ধুলা লেগে আছে যানবাহনে
 সড়কের ধুলা লেগে আছে যানবাহনে
ভাঙাস্থান থেকে এভাবেই উড়ছে ধুলা
ধুলাময় সড়কে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন
এই ভোগান্তি নিত্যদিনের
গাড়ির চাকা ঘুরলে উড়তে থাকে ধুলা
ধুলায় ধূসর সড়কসংলগ্ন গাছের পাতা
সংস্কারকাজ ধীরগতিতে হওয়ায় ভোগান্তি আরও বেশি
মুখ চেপে ধুলাময় স্থানে হাঁটছেন একজন
সড়ক লাগোয়া ব্যবসায়ীরাও বিপাকে। ধুলায় অতিষ্ঠ হয়ে মোটরসাইকেল ঢেকে রাখছেন
শুষ্ক মৌসুমে এমন বায়ুদূষণে রয়েছে স্বাস্থ্যঝুঁকি