ধোঁয়া–ধুলায় ফসল ও ফলের ক্ষতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ আমতল এলাকায় একাধিক ইটভাটা গড়ে ওঠায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। ইটভাটার কালো ধোঁয়া ও তাপের প্রভাবে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলা, পেয়ারা ও অন্যান্য ফলের বাগান। মাটির সড়ক ব্যবহার করে প্রতিদিন ভারী ট্রাকে ইট পরিবহন করা হয়। এতে সৃষ্টি হচ্ছে প্রচুর ধুলাবালু, যা উড়ে গিয়ে পড়ছে সবজিখেত ও ফলের বাগানে। ধোঁয়ার পাশাপাশি ধুলার আস্তরণে গাছের পাতা ঢেকে যাওয়ায় স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং ফলন কমে যাচ্ছে।

ধুলায় ঢেকে গেছে সবজিখেত
ধুলায় ঢেকে গেছে সবজিখেত
ধুলার কারণে চেনার উপায় নেই পেয়ারার বাগান
মাটির সড়ক দিয়ে চলাচল করে ইটভাটার গাড়ি
ধুলায় বিবর্ণ কাঁঠালগাছ
কলাগাছের পাতায় ধুলার আস্তরণ
সৌর বিদ্যুৎ সোলারটিও ধুলায় ঢেকে গেছে
আমতল এলাকায় একাধিক ইটভাটা গড়ে উঠেছে