ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও কারখানা বন্ধ ঘোষণা করা হয়, কোথাও শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়। কোথাও আবার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
