চলছে ট্রেন ধোয়া–মোছা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলছে ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ধোয়া-মোছা করা হচ্ছে কোচের ভেতর ও বাইরের অংশ। একই সঙ্গে ওয়ার্কশপে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। চলছে বগি মেরামত, যান্ত্রিক ত্রুটি পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারকাজ। নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন রেলকর্মীরা।

অটোমেটেড ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে ট্রেন।
অটোমেটেড ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে ট্রেন।
পানি ও সাবান দিয়ে ট্রেন পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
কোচের বাইরের অংশে সাবানপানি ছিটিয়ে পরিষ্কার করছেন কর্মীরা।
কোচের ভেতরের অংশ ধোয়া-মোছা করছেন রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মীরা।
ট্রেনের আসন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
আসনের ওপর জমে থাকা ধুলাবালু পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
ট্রেনের রিজার্ভ ট্যাংকে পানি ভরছেন একজন কর্মী।
ওয়ার্কশপে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা ও সংস্কারের কাজ করছেন রেলকর্মীরা।