বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টায় হবে এই ‘মহারণ’। ম্যাচ শুরুর আগেই আটলান্টায় জড়ো হয়েছেন নীল-সাদার হাজারো সমর্থক। তাঁরা প্রিয় দলের জার্সি পরেছেন। বহন করছেন পতাকা, ম্যারাডোনা-মেসির ছবিসহ বিশাল ব্যানার-প্ল্যাকার্ড ও বিশ্বকাপের ট্রফির প্রতিরূপ। ড্রাম বাজিয়ে, নেচেগেয়ে তাঁরা উল্লাস করছেন। এ নিয়ে ছবির গল্প: