খানাখন্দে দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী

জলাবদ্ধতার কষ্টের পর এবার ভাঙা সড়কের যন্ত্রণার মুখোমুখি বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। টানা চার দিনের জলাবদ্ধতায় নগরের মূল সড়কের পাশাপাশি শাখাসড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বর্ষণে এসব রাস্তাঘাটের কোথাও পিচ উঠে গেছে, কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেহাল সড়কে কষ্ট নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। কাদা মাড়িয়ে চলাচল করছে পথচারীরা। সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। সব মিলিয়ে দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। গতকাল বৃহস্পতিবার তোলা ছবি।

রেলক্রসিংয়ের সড়ক খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। ঝাউতলা, জাকির হোসেন সড়ক।
রেলক্রসিংয়ের সড়ক খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। ঝাউতলা, জাকির হোসেন সড়ক।
সড়কের গর্তে পড়ে হেলে গেছে সিএনজিচালিত অটোরিকশা। সিটি অ্যাভিনিউ সড়ক।
গর্তে পড়ে বাঁকা হয়ে গেছে ভ্যানের চাকা। সিটি অ্যাভিনিউ সড়ক।
কাদা মাড়িয়ে সড়ক পার হচ্ছেন পথচারীরা। সিটি অ্যাভিনিউ সড়ক।
গর্তে পরে ভেঙে গেছে সিএনজিচালিত অটোরিকশার চাকা। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। সিটি অ্যাভিনিউ সড়ক।
ভাঙা সড়কে হেলেদুলে চলছে গাড়ি। সিটি অ্যাভিনিউ সড়ক।
টানা চার দিনের জলাবদ্ধতায় সড়কে সৃষ্টি হয়েছে কাদা। দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে যানবাহনের চালক ও পথচারীদের। সিটি অ্যাভিনিউ সড়ক।