বাহারি রং-ঢঙের জাল

বাঙালি মাত্রই জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখে অভ্যস্ত। খাল–বিলের পানি কমায় মাছ ধরতে বেড়েছে জালের চাহিদা। ক্রেতা ধরতে দোকানিরা সারি সারি জাল সাজিয়ে বসেন দোকানে। এই চিত্র উত্তরাঞ্চলের অন্যতম প্রসিদ্ধ ধাপ সুলতানগঞ্জ হাটের। জনশ্রুতিতে হাটটি ধাপের হাট নামেই বেশি পরিচিতি পেয়েছে। সেই হাটের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটি দ্রব্য ও পণ্য কেনাবেচার জন্য আলাদা স্থান আছে। হাটটি সৃষ্টির পর থেকেই সেখানে খেউয়া (তউরা) জাল বিক্রির ধুম পড়ে। সম্প্রতি ছবিগুলো বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে তোলা।

খেউয়া (তউরা) জাল বিক্রির জন্য পরিচিত ধাপের হাট। সেখানে রংবেরঙের জাল বিক্রি হয়। হাটবারে শতাধিক ব্যক্তি জাল বিক্রি করেন।
খেউয়া (তউরা) জাল বিক্রির জন্য পরিচিত ধাপের হাট। সেখানে রংবেরঙের জাল বিক্রি হয়। হাটবারে শতাধিক ব্যক্তি জাল বিক্রি করেন।
কেনার আগে জালের ঘাই ও কাঠি পরখ করে নিচ্ছেন একজন ক্রেতা।
প্রতিটি জাল ৭ থেকে ১২ হাত পর্যন্ত হয়। মানভেদে প্রতিটি তউরা জাল এক হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।
হাটে হাতে বোনা জালের চাহিদা রয়েছে বেশ।
কেনার আগে জালের ভালো–মন্দ পরখ করে নিচ্ছেন একজন ক্রেতা।
জালের কাঠি ও ঘাই পরখ করছেন এক ক্রেতা।
রংবেরঙের জালের পসরা সাজানো হয়েছে। দেখানো জালটির দাম হাঁকা হয়েছে ৩০০০ টাকা।
মাপজোখ করে জাল কিনছেন একজন ক্রেতা।
জালের ফাঁসাল দেখে নিচ্ছেন এক ক্রেতা।
জালের ঘাইও বিক্রি হয় হাটটিতে।
তউরা জাল কেনার আগে ঘের দেখে নিচ্ছেন ক্রেতারা। এ সময় জালের ফাঁসালে ঢুকেছে শার্টের বোতাম।
জাল ভাঁজ করায় ব্যস্ত দুজন।