এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে অবৈধ এই লেভেল ক্রসিং দিয়ে একটি মাইক্রোবাস অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় গাড়ির তিন যাত্রী গুরুতর আহত হন। রেললাইনের ওপর দিয়ে যানবাহন চলাচল না করতে দুই পাশে সাইনবোর্ড স্থাপন করা হলেও কেউ তা মানছেন না। ভাটেরা রেলস্টেশন বাজার এলাকা, কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার, ১৯ ফেব্রুয়ারি ভ্যানে ভরে কৌট্টা বাদাম বিক্রির পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। আকারভেদে প্রতিটি বাদাম ফল ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন তিনি। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
ফরিদপুরে বিভিন্ন এলাকায় কৃষকেরা এ বছর বীজ পেঁয়াজের চাষ করেছেন। গোবিন্দপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি খেত থেকে টমেটো তুলে নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছেন এক চাষি। মির্জাপুর এলাকা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিবাগানে ও খেতের পাশে শতাধিক মৌচাকের বাক্স রেখে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। চাষিরা ১৫ দিন পরপর এসব বাক্সের চাক থেকে মধু সংগ্রহ করেন। প্রতি মণ মধু পাইকারি ১৮ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়। পশ্চিম ভাসানচর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারিসড়কের পাশে বরইগাছ। সেই গাছে উঠে বরই পাড়ছে কিশোর-কিশোরীরা। বলরামপুর এলাকা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
জমি থেকে শর্ষে কেটে ফসল সংগ্রহের পর সেখানে চলছে চাষ। কলের লাঙলে চাষ দেওয়া শেষ হলে ধানের চারা রোপণ করা হবে জমিতে। মালিগাছা, পাবনা, ১৯ ফেব্রুয়ারিবাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রির জন্য বসেছেন জগদীশ দাস। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
বাতাসে শর্ষে ঝাড়ার কাজে ব্যস্ত গৃহিণী। বাজারে প্রতি মণ শর্ষেদানা প্রকারভেদে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্ষুদ্র মাটিয়াবাড়ি, মালিগাছা, পাবনা, ১৯ ফেব্রুয়ারি নদীপথে এসেছে খড়। নৌযান থেকে খড় নামানো হচ্ছে। এই খড় ঘরের চাল ও গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
বাঁশের তৈরি বই রাখার শেলফ বিক্রির জন্য বেরিয়েছেন এক ব্যক্তি। টিলাগড় এলাকা, সিলেট, ১৯ ফেব্রুয়ারিদীর্ঘদিন ধরে নগরের নালা পরিষ্কার না করায় আবর্জনা জমে স্তূপ হয়ে আছে। এতে পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে, জন্মাচ্ছে মশা। পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়ক, টমছম ব্রিজ এলাকা, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি বসন্তের শুরুতে গাছে এসেছে নতুন পাতা। কচি পাতা ভরা গাছের ডালে বসে আছে বুলবুল পাখি। লাকড়িপাড়া এলাকা, সিলেট, ১৯ ফেব্রুয়ারিবোরোখেতে সার ছিটাচ্ছেন কৃষক। রামনাথপুর এলাকা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি সিলেট এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনার আয়োজনে সোমবার সকালে বসন্ত উৎসব হয়। সেখানে গান পরিবেশন করেন শিল্পীরা। সিলেট, ১৯ ফেব্রুয়ারি তিন চাকার নিষিদ্ধ যান নসিমন। এই যানে গাছ কেটে বোঝাই করা হয়েছে। এর ওপর চেপে বসেন দুই ব্যক্তি। এতে দুর্ঘটনার ঝুঁকি আছে। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, ১৯ ফেব্রুয়ারি
কুয়াশা ভেদ করে পূর্বদিগন্তে লাল আবরণে সূর্য উদিত হচ্ছে। সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী এলাকা, জামালপুর, ১৯ ফেব্রুয়ারি পানের বরজের পরিচর্যায় ব্যস্ত চাষি। কুর্শা এলাকা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার দায়ে শাস্তি দিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, রাজশাহী, ১৯ ফেব্রুয়ারি সাইকেলের সিটে বসে প্যাডালের নাগাল পায় না শিশুটি। তাই এভাবে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে সে। চিলমারীপাড়া এলাকা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। তবে এখন তা খুব একটা চোখে পড়ে না। শীতের পিঠা তৈরির জন্য ঢেঁকি দিয়ে চাল গুঁড়া করছেন দুই নারী। গেরদা এলাকা, গেরদা, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি বাড়ির পাশে নিজের বোরো ধানের ব্লকে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক ইউনুস সরদার। বিল মামুদপুর এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
বোরো ধান রোপণের জন্য মই টেনে খেত প্রস্তুত করছেন কৃষক সবুজ। বিল মামুদপুর এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৯ ফেব্রুয়ারি