সোনালি আঁশে কৃষকের স্বপ্ন

বর্ষায় দেশের নানা প্রান্তের মতো কুমিল্লার দাউদকান্দির মাঠও যেন নতুন ছন্দে জেগে ওঠে। এই মৌসুমে কোথাও জাগে পাট পচছে, কোথাও চলছে আঁশ ছাড়ানোর কাজ, আবার কোথাও রোদে শুকাচ্ছে সোনালি আঁশ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সবার হাতে হাতে এগিয়ে চলে এই শ্রমের উৎসব। এসব নিয়েই এ ছবির গল্প।

খেত থেকে পাট কেটে এনে জলাশয়ে কচুরিপানা ও খড় দিয়ে ঢেকে পচানোর জন্য জাগ দেওয়া হয়েছে
খেত থেকে পাট কেটে এনে জলাশয়ে কচুরিপানা ও খড় দিয়ে ঢেকে পচানোর জন্য জাগ দেওয়া হয়েছে
জাগ হয়ে যাওয়া পাট পানি থেকে তুলে আনা হচ্ছে
পাট থেকে ছাড়ানো হচ্ছে সোনালি আঁশ
পরিবারের সবাই মিলে আঁশ ছাড়ানোর কাজ করছেন
আঁশ ছাড়ানোর পর পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে
ধোয়া পাট বাঁশের সঙ্গে বেঁধে রোদে শুকানো হচ্ছে
আঁশ আলাদা করার পর শুকানোর জন্য সারি করে রাখা হচ্ছে পাটকাঠি
শুকানো পাটের আঁশ গুছিয়ে রাখা হয়েছে
শুকিয়ে যাওয়া পাটের আঁশ তুলে আনা হচ্ছে
পাটের আঁশ ছাড়ানোর ফাঁকে মাঠের পাশেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন শ্রমজীবীরা