আজ রাতে আর্জেন্টিনা ও পোল্যান্ডের ফুটবল খেলা শুরু হয়েছে। খেলা শুরুর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন আর্জেন্টিনার ভক্তরা। এ নিয়ে ছবির গল্প :
ভুভুজেলা বাজিয়ে খেলা দেখতে যাচ্ছেন অনেকেই।
বিজ্ঞাপন
খেলা শুরুর আগেই নেচে-গেয়ে উৎসবে মেতেছেন আর্জেন্টিনার ভক্তরা।
বিজ্ঞাপন
ভুভুজেলা, আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ করছেন অনেকেই।বাঁশি বাজিয়ে উল্লাস করতে করতে খেলা দেখতে যাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা।মোটরসাইকেল নিয়ে এসেছেন এক ভক্ত। তাঁকে ঘিরে অন্যদের উল্লাস।বাবার কাঁধে চড়ে খেলা দেখতে এসেছে ছোট্ট শিশুটিও।আর্জেন্টিনার বড় পতাকা নিয়ে হেঁটে যাচ্ছেন ভক্তরা।পতাকা, বাঁশিতে আনন্দ-উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের।খেলা শুরুর আগেই আনন্দে ভাসছেন দর্শকেরা। বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছেন বহু মানুষ।