জমে উঠছে মসলার বাজার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম নগরীর পাইকারি বাজারগুলোতে মসলার সরবরাহ বেড়েছে। কোরবানির ঈদ মানেই মাংসের হরেক পদ আর সেই রান্নায় ঘ্রাণ ও স্বাদ জোগাতে এলাচি, দারুচিনি, জিরাসহ বিভিন্ন রকম মসলার ব্যবহার। ঈদ সামনে রেখে মসলার পর্যাপ্ত মজুত গড়ে তুলেছেন ব্যবসায়ীরা। অবশ্য বাজারে দেশি-বিদেশি মসলার সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতাসমাগম এখনো কিছুটা কম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, ঈদের দু-এক দিন আগেই জমে উঠবে বেচাকেনা।

পাইকারি বাজারে ক্রেতার অপেক্ষায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গোটা মসলা
পাইকারি বাজারে ক্রেতার অপেক্ষায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গোটা মসলা
খুচরা বিক্রির সুবিধার্থে বাক্সে মসলা গুছিয়ে রাখছেন এক বিক্রেতা
কোরবানির মাংস দ্রুত সেদ্ধ ও সুস্বাদু করতে রান্নায় জায়ফলের ব্যবহার বেশ জনপ্রিয়
পাইকারি বাজারে ট্রাক থেকে নামানো হচ্ছে পেঁয়াজের বস্তা
বাজারের একটি গুদামে মজুত করে রাখা হচ্ছে রসুন
ঝাল ও রঙের ভিন্নতা ভেদে বাজারে পাওয়া যাচ্ছে কয়েক পদের শুকনা মরিচ
মাংস রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ ধনিয়া
উৎসব ঘনিয়ে এলেও পাইকারি মসলার বাজার এখনো সেভাবে জমে ওঠেনি