ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। এই ২২ দিন দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ । গতকাল দেশের বিভিন্ন বাজারে অনেক রাত পর্যন্ত ইলিশ মাছের বেচাকেনায় ছিল জমজমাট। প্রয়োজনের তুলনায় বেশি মাছ কিনে অনেকে সংরক্ষণ করছেন। বাজারে ইলিশ মাছের দাম ছিল চড়া। ঢাকা এবং দেশের বিভিন্ন বাজারের ইলিশ বেচাকেনার কিছু চিত্র দিয়ে ছবির গল্প।
