পয়লা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বাজারে লেগেছে বেচাকেনার ধুম। যশোরের ঝিকরগাছার গদখালি, সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ফুল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিভিন্ন বয়সের নারী–পুরুষেরা প্রিয়জনের জন্য ফুল কিনতে ভিড় জমিয়েছেন। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে।