পুকুরে পাবদার ঝাঁক

একসময় নদী-খাল আর প্রাকৃতিক জলাশয়ের মাছ হিসেবেই পরিচিত ছিল পাবদা। এখন সেই সুস্বাদু মাছ চাষ হচ্ছে পুকুরেও। বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর গ্রামের চাষি আবু জাফর সিদ্দিকীর পুকুরে জাল টানলেই উঠছে ঝাঁকে ঝাঁকে পাবদা। মাত্র ৯০ দিনে বাজারজাত করার উপযোগী এসব মাছ নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাজারে।

পুকুরে জাল টেনে পাবদা মাছ ধরছেন জেলেরা
পুকুরে জাল টেনে পাবদা মাছ ধরছেন জেলেরা
জালে ধরা পড়া পাবদা মাছ নেওয়া হচ্ছে বিক্রির জন্য
পুকুরপাড়ে ড্রামভর্তি পাবদা মাছ
ড্রামভর্তি জীবন্ত পাবদা মাছ নিয়ে যাচ্ছেন জেলেরা
পুকুরে চাষ করা পাবদা মাছ
বাণিজ্যিকভাবে এখন এই মাছের চাষ করা হচ্ছে
বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাছ
পানিভর্তি পাত্রে জীবন্ত রাখা হয়েছে পাবদা মাছ
দূরের পথে মাছ জীবিত রাখতে পাইপ দিয়ে পাত্রে পানি দেওয়া হচ্ছে