খেজুরের রস থেকে যেভাবে হয় পাটালি

গাছির শরীরে প্যাঁচানো দড়ি। কোমরে বাঁশের ঝুড়ি। ঝুড়ির ভেতরে বাটাল-হাঁসুয়া। এক পাশে ঝুলছে মাটির হাঁড়ি। তরতর করে বেয়ে গাছি উঠছেন খেজুরগাছে। গাছের ছাল-বাকল তুলে গাছি হাঁড়ি বেঁধে দিচ্ছেন। পরদিন সকালে খেজুরগাছ থেকে রসভর্তি হাঁড়ি নামান গাছি। অনেকে এই রস তরতাজা খেতে পছন্দ করেন। আবার অনেকে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে খেতে ভালোবাসেন। খেজুরের রস দিয়ে তরল গুড় বা পাটালি তৈরি করা হয়। এই গুড় দিয়ে তৈরি করা হয় পিঠাপুলি। শীতকালে গ্রামবাংলার চিরপরিচিত এই দৃশ্য নিয়ে ছবির গল্প।

খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি পেতেছেন গাছি
খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি পেতেছেন গাছি
গাছ থেকে রস নামানো হয়েছে
রস ঢেলে হাঁড়ি পরিষ্কার করছেন গাছি
গুড় তৈরির জন্য রস জ্বাল দেওয়া হচ্ছে
রস জ্বাল দিয়ে ঘন করা হচ্ছে
জ্বাল দেওয়া রস গুড়ের রং ধারণ করেছে
ডোঙা থেকে ঘন গুড় নামানো হচ্ছে
গামলায় ঢালা হচ্ছে ঘন গুড়
পাটালি তৈরির জন্য ঘন গুড় ঠান্ডা করা হচ্ছে
গামলায় রেখে ঠান্ডা করা হচ্ছে ঘন গুড়
হাঁড়িতে গুড় ঢালা হচ্ছে। এই গুড় থেকেই হবে পাটালি