পাঁচ জেলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোর উদ্যোগে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এবারের সংবর্ধনা পাওয়ার্ড বাই ‘বিকাশ’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। আজ সংবর্ধনা দেওয়া হয় সাতক্ষীরা, মেহেরপুর, গোপালগঞ্জ, চাঁদপুর ও পটুয়াখালী জেলায়। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

সাতক্ষীরার লেকভিউ রিসোর্ট চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদককে না বলুন শপথ বাক্য পাঠ করছে কৃতী শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়
সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলছে কৃতী শিক্ষার্থীরা। শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন, গোপালগঞ্জ
গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে অতিথিদের সঙ্গে শিল্পীরা
চাঁদপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দুই হাত তুলে মাদককে না বলছে শিক্ষার্থীরা
চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উল্লাস
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়
পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি বুথে ছবি তুলছে শিক্ষার্থীরা
বুথ থেকে রেজিস্ট্রেশন করে ক্রেস্ট সংগ্রহ করছে পটুয়াখালীর কৃতী শিক্ষার্থীরা