রংপুরে স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান পাকতে শুরু করেছে। কাটাও শুরু হয়েছে। কৃষকেরা এখন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লাগানোর ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এই ধান পাকে। ধান কাটার পর আলুসহ নানা রবিশস্য আবাদ করবেন চাষিরা। ধান কাটা ও মাড়াইয়ের এই কর্মযজ্ঞের ছবিগুলো রংপুরের সদর ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।