নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ডুবে গেছে সড়ক, পুকুর, ফসলের খেত। সারা দেশের জলাবদ্ধতার চিত্র নিয়ে এবারের ছবির গল্প।
টানা বৃষ্টিতে খেত তলিয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর করলার চারা পরিচর্যার চেষ্টা করছেন কৃষক হুমায়ন আহমেদ। তোরাপ শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী
বিজ্ঞাপন
‘জলাবদ্ধতামুক্ত আশুলিয়ার’ দাবিতে আশুলিয়ার ইউনিক এলাকায় মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা
বিজ্ঞাপন
ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক। পুকুর থেকে বেরিয়ে গেছে চাষের মাছ। এ অবস্থায় সড়কে দাঁড়িয়ে মাছ ধরছেন গ্রামের মানুষ। পোয়ালগাছা, শাজাহানপুর, বগুড়া বৃষ্টিতে খাল-বিলের পানি বেড়েছে। এর মধ্যে জাল দিয়ে মাছ ধরতে নেমেছেন মানুষ। গোহাইল সেতু এলাকায়, শাজাহানপুর, বগুড়াময়মনসিংহের বিসিক শিল্পনগরীর সড়ক পানির নিচে টানা বৃষ্টিতে মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। বেউথা-পশ্চিম দাশড়া সড়ক, বেউথা, মানিকগঞ্জবৃষ্টিতে সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছেন মানুষ। কলাবাগান এলাকা, রাজশাহী বাড়ির আশপাশের নিচু জায়গা বৃষ্টিতে তলিয়ে গেছে। হাঁটাচলার রাস্তায় পানি উঠে যাওয়ায় বাড়ির পাশের একটি জায়গার সীমান্তদেয়ালের ওপর দিয়ে হাঁটছেন এক নারী। কলেজ পাড়া এলাকা, রাজশাহীবৃষ্টিতে ভেসে গেছে আড়াই হাজার বিঘার মাছের খামার। এ অবস্থায় জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় মানুষ। কমলাপুর বিল, গোদাগাড়ী, রাজশাহী বৃষ্টির নালার নোংরা পানি উপচে তলিয়ে গেছে সড়ক। এতে পথচারীরা চলাচলে ভোগান্তিতে পড়েছেন। বাসন এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুরটাঙ্গাইলের সখীপুরের সড়ক ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি ঢুকে পড়েছে দোকানপাটের ভেতরে। কাঁচাবাজার সড়ক, সখীপুর, টাঙ্গাইলঘরের ভেতর ও উঠানে হাঁটুসমান পানি। সেই পানিতে জাল ফেলে মাছ ধরছেন দুই গৃহবধূ। দুর্লভপুর, শ্রীপুর, গাজীপুরশহরের নিচু এলাকার তিনটি ওয়ার্ডের অন্তত ১৫টি সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। রেল সড়ক, যশোরকিশোরগঞ্জে প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। এতে ৬ অক্টোবর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কানিকাটা এলাকা, কিশোরগঞ্জ