দুই প্রবাসীর ‘পাখিবাড়ি’

এক গ্রামের দুটি বাঁশঝাড়সহ আশপাশের গাছে শত শত পাখির বসবাস। ১২ বছর ধরে পাখির আস্তানায় পরিণত হওয়া বাঁশঝাড়ওয়ালা বাড়ি দুটির পরিচিতি এখন ‘পাখিবাড়ি’ হিসেবে। বাড়ি দুটির অবস্থান সিলেট সদর উপজেলার লীলাপাড়া গ্রামে। একটি বাড়ি প্রবাসী সামসিদ আলীর, অপরটি প্রবাসী কামাল উদ্দিনের। প্রতিবছর ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে পাখির উপস্থিতি বেশি থাকে। শিকারিদের কাছ থেকে পাখিগুলোকে নিরাপদ রাখতে সতর্ক থাকেন দুই বাড়ির বাসিন্দারা। ছবিগুলো সম্প্রতি তোলা।

ডানা মেলেছে একঝাঁক পাখি
ডানা মেলেছে একঝাঁক পাখি
‘পাখিবাড়ি’র অন্যতম সদস্য পানকৌড়ি ও সাদা বক
গাছের ডালে কয়েকটি শালিক
সারা দিনই পাখির এমন উপস্থিতি
বক ও পানকৌড়ির ওড়াউড়ি
বাঁশঝাড় ঘেরা একটি ‘পাখিবাড়ি’
উড়াল দিয়েছে একটি সাদা বক
বাঁশঝাড়ে শালিক পাখির ঝাঁক
সন্ধ্যায় নীড়ে ফিরছে একটি পাখি
ঝাঁকে ঝাঁকে ‘পাখিবাড়ি’র দিকে আসছে পাখিরা
 পড়ন্ত বিকেলে আকাশে একঝাঁক পাখি
শিকারিদের হাত থেকে পাখিদের বাঁচাতে নিয়মিত টহল দেন ‘পাখিবাড়ি’র বাসিন্দারা