বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

প্রতি বছর বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শেষ বুধবার বগুড়া জেলার গাবতলী উপজেলার ইছামতী নদীর তীরে পোড়াদহ মেলা বসে। ব্যতিক্রম ঘটেনি এ বছরও। বাংলা পঞ্জিকা ধরেই মেলাটি গতকাল বুধবার বসেছে। মেলার আয়োজক কমিটি জানিয়েছেন, এবার মেলাজুড়ে ছোট বড় প্রায় চার হাজার দোকান বসেছে। ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার কিছু মুহূর্ত নিয়ে আজকের ছবির গল্প।

মেলায় ২০ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতা।
মেলায় ২০ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতা।
শিশুদের খেলনার পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
বিভিন্ন রাইডে শিশুসহ অভিভাবকেরা।
মেলায় বিক্রির জন্য বিভিন্ন আকৃতির মিষ্টির পসরা।
মেলায় রয়েছে নানান প্রকারের মিষ্টি। প্রায় ১৫ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি দাম হাঁকছেন ৯ হাজার টাকা।
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় এসে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ১৮ হাজার টাকায় কিনেছেন আনোয়ার হোসেন। মাছটি নিয়ে বাড়িতে যাচ্ছেন।
মেলায় বিক্রির জন্য আনা বিভিন্ন প্রজাতির মাছ। প্রতি কেজি মাছ ৩০০ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে বানানো পুকুরে। সেখান থেকে ক্রেতাদের দেখানোর জন্য ওপরে তোলা হয়েছে।
বিক্রির জন্য আনা ২৫ কেজি ওজনের কাতলা মাছ। দাম হেঁকেছেন ২৫ হাজার টাকা।
মেলায় বিক্রির জন্য আনা ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটির দাম হাঁকানো হয়েছে ৩৫ হাজার টাকায়।