কাপ্তাই হ্রদের বালু তোলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ড্রেজার (খননযন্ত্র) বসিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। হ্রদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ছয়টি ড্রেজার। এভাবে বালু তোলায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ছোট টিলা হ্রদে হারিয়ে যাচ্ছে। কাপ্তাই হ্রদের বিভিন্ন জায়গা থেকে বালু তোলার ছবিগুলো সম্প্রতি তোলা—

তৈমিদুংমুখ এলাকায় ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে।
তৈমিদুংমুখ এলাকায় ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে।
বিলাইছড়ি পাড়া এলাকায় বালু তোলার তোড়জোড়।
মানিকছড়িমুখ এলাকায় ড্রেজার দিয়ে তোলা বালু বড় পাইপ দিয়ে অন্যত্র নেওয়া হচ্ছে।
মানিকছড়িমুখ এলাকা থেকে তোলা বালু অন্যত্র নেওয়ার জন্য ট্রাকে তুলছেন শ্রমিকেরা।
মানিকছড়িমুখ এলাকায় বালুবোঝাই নৌযান।
বাঁকছড়িমুখ এলাকায় ট্রাকে বালু তোলার আগে পানি ছিটিয়ে নেওয়া হচ্ছে।
মানিকছড়িমুখ এলাকায় ড্রেজার থেকে পাইপ করে বালু ডাঙায় আনা হচ্ছে।