শেষ বিকেলে ‘পিংক বাসে’

রাজধানী ঢাকার পথে চলছে নারীদের বিশেষ বাস সার্ভিস ‘পিংক বাস’। গোলাপি রঙের এই বাসের যাত্রীরা নারী, চালকও নারী। নিত্যদিন অফিস যেতে বা ফিরতি পথের ভোগান্তি এড়াতে অনেক নারী এখন পিংক বাস বেছে নিয়েছেন। নারীদের এই পিংক বাসে ভ্রমণের অভিজ্ঞতার ছবিগুলো গত রোববার বিকেলে কারওয়ান বাজার থেকে মিরপুরের পথে তোলা।

অফিসফেরত নারীদের নিয়ে ছুটে চলেছে বিআরটিসির পিংক বাস
অফিসফেরত নারীদের নিয়ে ছুটে চলেছে বিআরটিসির পিংক বাস
পিংক বাসে উঠতে এগিয়ে আসছেন নারীরা
খাদিজাতুল রিমা—পিংক বাসের চালক তিনি
দোতলা বাসের নিচতলায় বসে আছেন নারী যাত্রীরা
বাসের সামনের আসনে সাবধানে বসেছেন তিনি
পিংক বাসের পাশ দিয়ে স্কুটি চালিয়ে চলেছেন আরেক নারী
পিংক বাসে বসে নিরাপদে ঘরে ফিরতে পারছেন নারীরা