এক ঘণ্টার পানের হাট

প্রতিদিন বেলা দুইটা বাজতেই খুলনার ফুলতলা বাজারে জমে ওঠে পানের হাট। সময় খুব বেশি নয়, ঘণ্টাখানেক। এ অল্প সময়েই শেষ হয়ে যায় পানের বেচাকেনা। ভৈরব নদের ওপারের নড়াইল, যশোর ও খুলনার আশপাশের গ্রামের চাষিরা বরজের পান নিয়ে ছুটে আসেন এ হাটে। ফুলতলা পানের হাট নিয়ে ছবির গল্প—

ভৈরব নদের ওপার নড়াইল থেকে পানচাষিরা খেয়ায় নদী পার হয়ে পানের হাটে আসছেন।
ভৈরব নদের ওপার নড়াইল থেকে পানচাষিরা খেয়ায় নদী পার হয়ে পানের হাটে আসছেন।
হাটে বিক্রি করতে সাইকেলে পান নিয়ে যাচ্ছেন এক চাষি।
মাথায় পান নিয়ে যাচ্ছেন চাষিরা।
পান বিক্রি করতে বসেছেন একজন।
পানের লতা খুঁটিতে বাঁধতে প্রয়োজন হয় শণের। বাছাই করে শণ কিনছেন চাষি।
হাটে সারি সারি পান রাখা হয়েছে।
সড়কের ওপর চলছে পান বিকিকিনি।
ক্রেতা পান বাছাই করছেন।
কতটা পান কেনাবেচা হলো চলছে তার হিসাব।