স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা–ভালোবাসা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও গৌরবময় জাতীয় দিবস আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে সকাল থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি–পেশা–বয়সের মানুষ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। এ নিয়ে ছবির গল্প।

সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদল।
সিআরপি থেকে আগত ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সদস্যরা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ভিড়।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে শিক্ষার্থীরা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধার চিঠি।
শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা।