কুয়াশার চাদরে লাল সূর্যের উদয়

নদীর ওপারে গাছপালা আর মোবাইল ফোনের টাওয়ারের মাথায় সকালে সূর্য দেখা দিল গাঢ় লাল রূপে। ঘন কুয়াশা ও বাতাসে ভাসমান ধুলার স্তর ভেদ করে আসা আলোয় সূর্যের রং ছিল টকটকে লাল। সূর্য পুরোপুরি উদিত হওয়ার পর নদীর শান্ত পানিতে এর লাল প্রতিবিম্ব পড়ে। এ সময় নৌকায় মাছ ধরছিলেন এক জেলে। কিছুক্ষণ পর সূর্য মেঘের আড়ালে উঠে গেলে লালচে আভা কমে সোনালি আলো ছড়িয়ে পড়ে। গাছের ডাল ও পাতার ফাঁকে তখন আলোর খেলা। ধীরে ধীরে কুয়াশা কেটে দিনের স্বাভাবিক আলো ফুটে ওঠে।

ধূসর আকাশে আধখানা গোলাপি সূর্য, বাঁ পাশে টাওয়ার
ধূসর আকাশে আধখানা গোলাপি সূর্য, বাঁ পাশে টাওয়ার
ঘন কুয়াশার আড়ালে সূর্যের খণ্ড খণ্ড লাল অংশ
নদীর শান্ত পানিতে লাল সূর্যের প্রতিফলন, পাশে নৌকায় মাছ ধরছেন জেলে
মেঘে ঢাকা লাল সূর্য
নদীর ওপর কুয়াশাচ্ছন্ন আকাশে কমলা সূর্য, নিচে নৌকায় জেলে
গাছের চূড়ার ওপর দিয়ে টুকরা সূর্য
কাপ্তাই হ্রদে মেঘ, সুপারিগাছ ও সূর্যের আলোর প্রতিবিম্ব
শুকনা ডালের ফাঁকে কমলা মেঘের আড়ালে সূর্য
গাছের পাতার সিলুয়েটের মধে৵ মেঘ ভেদ করে উঠেছে উজ্জ্বল সূর্য