ম্যাচবক্সের নকশা থেকে পুরোনো মুদ্রা, এক প্রদর্শনীতে নানা আয়োজন

দেশলাইয়ের ছোট্ট বাক্সের লেবেলে কত রকম নকশা আর ছবি! কোথাও ফুল, ফল ও পাখি, কোথাও নকশিকাঁথা ও জামদানি। আবার কোনো লেবেলে দেখা যায় রাষ্ট্রপতি ও রানির প্রতিকৃতি। সময়ের সঙ্গে বদলেছে এসব নকশা, তবে সংগ্রাহকদের কাছে পুরোনো দেশলাইয়ের বাক্স এখনো আগ্রহের বিষয়। দেশলাইয়ের বাক্সের এমন বিচিত্র নকশা ও চিত্রকর্মের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে পুরোনো মুদ্রা, কাগুজে নোট, টাইপরাইটার, ক্যামেরা, খেলনা, ইরেজারসহ নানা দুর্লভ সংগ্রহ। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) ও মনসিজ আর্ট একাডেমির যৌথ আয়োজনে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত হয়ে গেল ‘দিয়াশলাইয়ে বাংলাদেশ’ শীর্ষক এক প্রদর্শনী।

দেয়ালে সাজানো বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্সের লেবেলের নকশা ও চিত্রকর্ম
দেয়ালে সাজানো বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্সের লেবেলের নকশা ও চিত্রকর্ম
প্রদর্শনীতে শিশুদের আঁকা ছবি দেখছেন দুই দর্শনার্থী
প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ের দেশি-বিদেশি দেশলাইয়ের বাক্সের লেবেল ও নকশা
দেশলাইয়ের বাক্সের লেবেলে স্থান পেয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও রানির প্রতিকৃতি
নানা রং ও নকশার ইরেজার সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনীতে
প্রদর্শনীতে সাজিয়ে রাখা পুরোনো কাগুজে নোট দেখছেন সংগ্রাহকেরা
সংগ্রহে রয়েছে বিভিন্ন সময়ের ব্যবহৃত পুরোনো টাইপরাইটার
বিভিন্ন সময়ের দেশি-বিদেশি পুরোনো মুদ্রার সংগ্রহ
সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের খেলনা দর্শনার্থীদের দেখাচ্ছেন একজন সংগ্রাহক
প্রদর্শনীতে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সময়ের পুরোনো ক্যামেরা