১৫৮ বছরের কুঁদির বটতলার মেলা

খুলনার রূপসা উপজেলার কুঁদির বটতলার বার্ষিক পূজা ও মেলা ১৫৮ বছরের ঐতিহ্য বহন করে চলেছে। হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হলেও ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মিলনমেলায় পরিণত হয় এ মেলা। পূজার সামগ্রী, বাঁশ-বেত ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী পণ্য, খেলনা, গৃহস্থালির নানা ব্যবহার্য জিনিসসহ বাহারি দোকানের সমারোহে মুখর ছিল পুরো এলাকা। মেলায় ঘুরতে আসা মানুষের ভিড় আর রঙিন সব আয়োজনের মধ্য দিয়ে ফুটে উঠেছে গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও বহু বছরের ঐতিহ্যের এক অনন্য চিত্র। চার দিনব্যাপী মেলার বিভিন্ন পণ্যের ছবি নিয়ে ছবির গল্প

সুদৃশ্য সিঁদুরদানি শোভা পাচ্ছে মেলার দোকানে
সুদৃশ্য সিঁদুরদানি শোভা পাচ্ছে মেলার দোকানে
বিক্রির জন্য দোকানে ঝুলছে পূজার ফুল বহন করার পিতলের ডালা
ছোট ছোট দেব-দেবীদের মূর্তি
পূজার গান পরিবেশনের মন্দিরা
বিভিন্ন পূজার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন এক ব্যবসায়ী
পছন্দমতো সামগ্রী কিনছেন এক ক্রেতা
ছোট পিতলের থালায় শোভা পাচ্ছে লোকনাথের পিতলের চটি জুতা
মেলায় মিষ্টির দোকান
মেলায় নানান রকম সামগ্রী নিয়ে ক্রেতার অপেক্ষায় এক নারী
নানা পণ্যসামগ্রীর দোকান আছে মেলায়