লঘুচাপের কারণে সকাল থেকে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়তে হয় কাজে বের হওয়া মানুষকে। বৃষ্টি থেকে রক্ষা পেতে কেউ পলিথিন মুড়িয়ে, কেউ ছাতা মাথায় গন্তব্যে ছুটছেন। ছবিগুলো আজ বিকেলে চট্টগ্রাম শহর থেকে তোলা।
সৌরভ দাশ
বৃষ্টির কারণে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
বিজ্ঞাপন
নামাজের পর বৃষ্টিতে ভিজে গন্তব্যে রওনা হয়েছেন দুজন।
বিজ্ঞাপন
বৃষ্টিতে ব্যাটারিচালিত রিকশায় গন্তব্যে যাচ্ছে মানুষ।বৃষ্টিতে সাইকেলে করে খাবার নিয়ে যাচ্ছেন একজন।দল বেঁধে বৃষ্টিতে ভেজার আনন্দে মেতেছে একদল তরুণ।মেয়েকে নিয়ে বৃষ্টিবিলাস করছেন মা।বাতাসের কারণে ছাতা উল্টে গেছে।মাথায় ও গায়ে পলিথিন মুড়িয়ে যাচ্ছে শিশুটি।বৃষ্টি থেকে রক্ষা পেতে ফ্যানের ব্লেড মাথায় দিয়েছেন এক ব্যক্তি।বৃষ্টিতে চালকের মাথায় ছাতা ধরেছেন এক ব্যক্তি।বৃষ্টির মধ্যে গন্তব্যে ছুটছেন এই মোটরসাইকেলচালক।