মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশের চোখের সামনে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা। তারা কখনো কখনো বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে চলে। কখনো চলে উল্টো পথে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ছবিগুলো তোলা।

পুলিশের সামনে চলছে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা।
পুলিশের সামনে চলছে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা।
উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা।
মহাসড়কে পুলিশের সামনে চলছে ব্যাটারিচালিত রিকশা।
আড়াআড়িভাবে মহাসড়ক পার হচ্ছে ব্যাটারিচালিত রিকশা।
গ্যাসের সিলিন্ডার নিয়ে মহাসড়কে চলছে ব্যাটারিচালিত রিকশা।
মহাসড়কে এক হাতে গাছাড়া ভাব নিয়ে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন চালক।
কাভার্ড ভ্যানের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছে এক শিশু।
উল্টো পথে চলছে ব্যাটারিচালিত রিকশা।
মহাসড়কে যত্রতত্র চলছে ব্যাটারিচালিত রিকশা।
ব্যাটারিচালিত রিকশার কারণে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা।